ত্রিপিটকে বৈদিক ব্রাহ্মণ-গ্রন্থের উল্লেখ

 

ত্রিপিটকে বৈদিক ব্রাহ্মণ-গ্রন্থের উল্লেখ
 
ত্রিপিটকের বেদের ব্যাখ্যা গ্রন্থ ব্রাহ্মণের উল্লেখ পাওয়া যায়, 'ভো গোতম, কিঞ্চাপি ব্রাহ্মণা নানামগ্গে পঞ্ঞপেন্তি, অদ্ধরিয়া ব্রাহ্মণা তিত্তিরিয়া ব্রাহ্মণা ছন্দোকা ব্রাহ্মণা বব্হারিজ্ঝা ব্রাহ্মণা, অথ খো সব্বানি তানি নিয়্যানিকা নিয়্যন্তি তক্করস্স ব্রহ্মসহব্যতায়া'। অর্থাৎ অধ্বর্যু ব্রাহ্মণ, তৈত্তিরীয় ব্রাহ্মণ, ছান্দোগ্য ব্রাহ্মণ, বাহ্বচ্য ব্রাহ্মণ ইত্যাদি ব্রাহ্মণ গ্রন্থের প্রাকৃতভাষায় সুস্পষ্ট উল্লেখ রয়েছে। এতে বৌদ্ধপূর্ব ও সমকালীন যুগে ব্রাহ্মণ গ্রন্থের অস্তিত্ব নিশ্চিতভাবে পাওয়া যায়। 
 
সূত্র: ত্রিপিটক > সুত্তপিটক > ১. দীর্ঘনিকায় (১. সীলক্খন্ধবগ্গো) > ১৩. তেবিজ্জসুত্তং > ১. বাসেট্ঠভারদ্বাজানং মগ্গামগ্গে কথা (৫২৪/৭)

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম