আবূ জুহাইফাহ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ‘আলী (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনাদের কাছে এমন কিছু আছে কি যা কোরআনে নেই? তিনি বললেন, দিয়াতের বিধান, বন্দী-মুক্তির বিধান এবং (এ বিধান যে) কাফেরের বদলে কোন মুসলিমকে হত্যা করা যাবে না।
সূত্র: সহীহ বুখারী (তাওহীদ ৬৯১৫, আধুনিক প্রকাশনী ৬৪৩৫, ইসলামিক ফাউন্ডেশন ৬৪৪৭)
Tags
ইসলাম
