আল্লাহ নিরাকার নয়, আছে তার শরীরও


🔥আল্লাহ নিরাকার নয়, আছে তার শরীরও🔥

▪ আল্লাহর শরীর বা দেখতে আল্লাহর মতো, তার সৃষ্টির সাথে তুলনীয় না-এসব কমেন্টে ত্যানা প্যাচাতে আসলে খবর আছে। মূল কথা আল্লাহ নিরাকার কিনা সেটা।

🔰আল্লাহর ডান হাত ও হাতের মুঠো রয়েছে
ইবনু ’উমার (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আল্লাহ্ কিয়ামতের দিন পৃথিবীটা তাঁর মুঠোতে নিয়ে নেবেন। আসমানকে তাঁর ডান হাতে গুটিয়ে নিয়ে বলবেন; বাদশাহ্ একমাত্র আমিই।
সূত্রঃ সহীহ বুখারী (তাওহীদ ৭৪১২, আধুনিক প্রকাশনী- ৬৮৯৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯০৮)
 

🔰আল্লাহর হাতে আঙ্গুল রয়েছে
আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিত যে, এক ইয়াহূদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বলল, হে মুহাম্মাদ! আল্লাহ্ কিয়ামতের দিনে আসমানগুলোকে এক আঙ্গুলের ওপর, যমীনগুলোকে এক আঙ্গুলের ওপর, পর্বতগুলোকে এক আঙ্গুলের ওপর, গাছগুলোকে এক আঙ্গুলের ওপর এবং বাকী সৃষ্টিকে এক আঙ্গুলের ওপর তুলে বলবেন, বাদশাহ্ একমাত্র আমিই।...আবিদাহ (রহ.) সূত্রে ’আবদুল্লাহ্ (রাঃ) থেকে যে, এ কথা শুনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে তার সমর্থনে হেসে দিলেন।
সূত্রঃ সহীহ বুখারী (তাওহীদ ৭৪১৪, আধুনিক প্রকাশনী- ৬৮৯৭, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯০৯)
 
 
 

🔰আল্লাহর কণ্ঠস্বরের প্রমাণ
যখন সে তার কাছে পৌছল, তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেয়া হল, হে মূসা! আমি আল্লাহ, বিশ্ব পালনকর্তা।
কোরআন ২৮:৩০
অতঃপর যখন তিনি আগুনের কাছে আসলেন তখন আওয়াজ হল ধন্য তিনি, যিনি আগুনের স্থানে আছেন এবং যারা আগুনের আশেপাশে আছেন। বিশ্ব জাহানের পালনকর্তা আল্লাহ পবিত্র ও মহিমান্বিত। হে মূসা! আমিই আল্লাহ, পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
কোরআন ২৭:৮-৯
 

 

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম