ভারতে যীশুর আগমন প্রসঙ্গে বিবেকানন্দ

✅ ভারতে যীশুর আগমন প্রসঙ্গে বিবেকানন্দ
 
দু-এক বৎসর পূর্বে একজন রুশীয় সম্ভ্রান্ত ব্যক্তি একখানি পুস্তক প্রকাশ করেন; তাহাতে তিনি যীশুখ্রীষ্টের একখানি অদ্ভুত জীবনচরিত পাইয়াছেন বলিয়া দাবী করিয়াছেন। তিনি সেই পুস্তকখানির একস্থলে বলিতেছেন, খ্রীষ্ট ব্রাহ্মণদের নিকট ধর্মশিক্ষার্থ জগন্নাথের মন্দিরে গমন করেন, কিন্তু তাঁহাদের সঙ্কীর্ণতা ও মূর্তিপূজায় বিরক্ত হইয়া তথা হইতে তিব্বতের লামাদের নিকট ধর্মশিক্ষার্থ গমন করেন এবং তাঁহাদের উপদেশে সিদ্ধ হইয়া স্বদেশে প্রত্যাবর্তন করেন। যাঁহারা ভারতের ইতিহাস কিছুমাত্র জানেন, তাঁহাদের নিকট পূর্বোক্ত বিবৃতি দ্বারা ইহা প্রমাণিত হয় যে, পুস্তকখানি আগাগোড়া প্রতারণা।
 
স্বামী বিবেকানন্দ রচনাবলী > ৫ম খণ্ড > ভারতে বিবেকানন্দ > ১৩. ভারতীয় মহাপুরুষগণ
[মান্দ্রাজে প্রদত্ত বক্তৃতা]

Post a Comment

Previous Post Next Post

যোগাযোগ ফর্ম