❝স শিরঃ স দক্ষিণঃ পক্ষঃ স উত্তরঃ পক্ষঃ স আত্মা স পুচ্ছম্❞ - এই বাক্যটি শ্রুতি হিসেবে ব্রহ্মসূত্র ১.১.১৫ শ্রীল মধ্বাচার্যের ভাষ্যে ‘চতুর্বেদশিখা’-তে আছে বলে উল্লেখ করা হয়েছে; যদিও এই নামে কোনো গ্রন্থ পাওয়া যায় না।
অন্যদিকে শ্রীল বলদেব বিদ্যাভূষণকৃত ব্রহ্মসূত্র ৩.৩.১৫-এর গোবিন্দভাষ্যে 'শ্রুত্যন্তরাৎ' হিসেবে উল্লেখ রয়েছে। উল্লেখ্য, বৈদিক সাহিত্যের উপলব্ধ কোনো গ্রন্থেই এই বাক্যটি নেই।
Tags
তুলনামূলক আলোচনা
