ত্রিপিটক অনুযায়ী দাসীপুত্রও হতো বেদমন্ত্রদ্রষ্টা ঋষি
ত্রিপিটক অনুযায়ী, গৌতম বুদ্ধ বলেছেন, কহ্ন (কৃষ্ণ) নামে এক দাসীপুত্র বলে অত্যন্ত নিগৃহীত হতো। কিন্তু তিনি মহা-ঋষি (পালিতে 'ইসি') ছিলেন ও ব্রহ্মমন্ত্র অধ্যেতা (বেদমন্ত্রদ্রষ্টা) ছিলেন। উল্লেখ্য, ঋগ্বেদের ১০ম মণ্ডলের ৪৩ সূক্ত বা অথর্ববেদ ২০তম কাণ্ডের ১৭তম সূক্তের ঋষি হিসেবে আঙ্গিরস কৃষ্ণের নাম পাওয়া যায়।
সূত্র: ত্রিপিটক > সূত্রপিটক > দীর্ঘনিকায় > ১. শীলস্কন্ধ বর্গ > ৩. অম্বট্ঠ সূত্র > অম্বট্ঠ বংশ কথা
Tags
বৌদ্ধমত
