নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কয়েকটি পাথর তালাশ করে দাও। আমি তা দিয়ে ইস্তিন্জা করব। তবে, হাড় এবং গোবর আনবে না।...আমি এগিয়ে তাঁকে জিজ্ঞেস করলাম, হাড় ও গোবর এর ব্যাপার কী? তিনি বললেন, এগুলো জ্বিনের খাবার। আমার কাছে নাসীবীন নামের জায়গা হতে জ্বিনের একটি প্রতিনিধি দল এসেছিল। তারা ভাল জ্বিন ছিল। তারা আমার কাছে খাদ্যদ্রব্যের আবেদন জানাল। তখন আমি আল্লাহর নিকট দু‘আ করলাম যে, যখন কোন হাড্ডি বা গোবর তারা লাভ করে তখন তারা যেন তাতে খাদ্য পায়।
সূত্র:সহীহ বুখারী (তাওহীদ ৩৮৬০,আধুনিক প্রকাশনী ৩৫৭৩, ইসলামিক ফাউন্ডেশন ৩৫৭৮)
Tags
ইসলাম
